আন্তর্জাতিক

গাজাগামী 'আলমা' জাহাজে ইসরায়েলি আক্রমণ, জানালেন শহিদুল আলম

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


গাজাগামী 'আলমা' জাহাজে ইসরায়েলি আক্রমণ, জানালেন শহিদুল আলম

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নামক নৌবহরের 'আলমা' নামের একটি জাহাজে ইসরায়েলি আক্রমণ হয়েছে বলে জানিয়েছেন এই যাত্রায় অংশগ্রহণকারী বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

বুধবার (১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।

শহিদুল আলম বর্তমানে ফ্লোটিলার প্রধান নৌযান 'কনশানস'-এ রয়েছেন। তিনি বলেন, "আমরা 'কনশানসসে' আছি। এইমাত্র সংবাদ এলো, 'আলমার' ওপর আক্রমণ হয়েছে। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি।" তিনি আরও জানান, এই ঘটনায় নৌবহরের সবাই উদ্‌বিগ্ন এবং বিভিন্ন জায়গা থেকে পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দেওয়ার চেষ্টা চলছে।

আক্রমণের শিকার হওয়া 'আলমা' জাহাজটি নৌবহরের একেবারে সামনের দিকে ছিল উল্লেখ করে শহিদুল আলম বলেন, "আলমা একেবারে শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার ওপর যা হচ্ছে, তা আমাদের ওপর হবে—এই অনুমান করা যায়। সে কারণে এটা আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।"

উল্লেখ্য, গত মঙ্গলবার ইতালির একটি বন্দর থেকে শহিদুল আলম ফ্লোটিলার প্রধান নৌযান 'কনশানস'-এ উঠেছিলেন।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

২২ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

২৩ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom