আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি আগ্রাসনের দুই বছর: সংঘাতের অবসানে ফিলিস্তিনিদের আকুতি

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


গাজায় ইসরাইলি আগ্রাসনের দুই বছর: সংঘাতের অবসানে ফিলিস্তিনিদের আকুতি

২০২৫ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের দুই বছর পূর্ণ হলো। দুই বছর আগে, অর্থাৎ ২০২৩ সালের ৭ অক্টোবর, হামাস ও তাদের মিত্র কয়েকটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরাইলের দীর্ঘ দশকের দখলদারিত্ব, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ নামে একটি আকস্মিক হামলা চালায়।

এই হামলায় ১,১৯৫ জন ইসরাইলি ও বিদেশি নাগরিক নিহত হন, যাদের মধ্যে ৮১৫ জন ছিলেন বেসামরিক। ইসরাইলকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে বাধ্য করার লক্ষ্যে ২৫১ জনকে জিম্মি করা হয়।

জবাবে, ইসরাইল গাজায় আকাশ, স্থল ও সমুদ্রপথে প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। এই আগ্রাসনের ফলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কমপক্ষে ৬৭,১৬০ জন নিহত হয়েছেন, যাদের প্রায় অর্ধেকই নারী ও শিশু। ইসরাইলি বোমা হামলায় ভূমধ্যসাগরের উপকূলের এই জনবহুল উপত্যকার পুরো অংশই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বাড়িঘর, হাসপাতাল, স্কুল এবং জল সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ গৃহহীন গাজাবাসী এখন জনাকীর্ণ শিবির এবং খোলা জায়গায় তাঁবুতে আশ্রয় নিয়েছেন। সেখানে খাবার, পানি বা স্যানিটেশনের সুযোগ অত্যন্ত সীমিত। এর মধ্যেও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে।

এই সীমাহীন রক্তপাত ও দুর্দশার অবসান চাইছেন ফিলিস্তিনিরা। ৩৬ বছর বয়সি হানান মোহাম্মদের মতো অনেকেই যুদ্ধবিরতির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জাবালিয়ায় ইসরাইলি হামলায় বাড়ি ধ্বংসের পর বাস্তুচ্যুত হানান বলেন, "এই যুদ্ধে আমরা সবকিছু হারিয়েছি। এখন একটাই চাওয়া, এই রক্তপাতের অবসান হোক।"

এদিকে, গত সোমবার মিশরের পর্যটন শহর শারম আল শেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা ‘শান্তি’ পরিকল্পনা নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে একটি চুক্তি সম্পাদনের চেষ্টা করছেন। মিশরীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, প্রথমদিনের আলোচনা ‘ইতিবাচক পরিবেশে’ শেষ হয়েছে।

(তথ্যসূত্র: এএফপি ও আল জাজিরা)


ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি

রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...

৬ মিনিট আগে


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১ দিন আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom