গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রায় ৪০০ ঘটনা নথিভুক্ত
অনলাইন ডেস্ক
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা শহর। ছবি: সংগৃহীত
২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রায় ৪০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) গাজার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৩৯৩টি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে বিমান ও কামান হামলা, স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে আক্রমণ এবং বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনার অভিযান।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ২৭৯ জন ফিলিস্তিনি নিহত, অন্তত ৬৫২ জন আহত এবং আরও ৩৫ জনকে অবৈধভাবে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড গাজার স্থিতিশীলতার সম্ভাবনাকে গুরুতর হুমকির মুখে ফেলেছে এবং মধ্যস্থতাকারী দেশগুলোকে চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।
এর আগে চলতি বছরের ২৭ মে থেকে ইসরায়েল গাজায় সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে গুলি চালিয়ে শত শত মানুষ নিহতের ঘটনা ঘটায়। এ অবস্থায় দুর্ভিক্ষ ও মানবিক সংকটও প্রকট হয়েছে।
এদিকে, ৬ অক্টোবর মিশর, কাতার, যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যস্থতায় গাজা উপত্যকার পরিস্থিতি সমাধানের জন্য হামাস ও ইসরায়েলের পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়। ৯ অক্টোবর পক্ষগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সই করে এবং ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...
২০ ঘন্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর
১ দিন আগে
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...
২ দিন আগে
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...
১০ দিন আগে
