গাজীপুরে কৃষক লীগ নেতাকে ধরে 'টাকা নিয়ে ছেড়ে দিলেন' দারোগা! তথ্য দেওয়ায় দোকানিকে হুমকি
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের এক নেতাকে আটকের পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানির পর স্থানীয় সচেতন মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
অভিযুক্ত পুলিশ সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান। আর থানা থেকে মুক্ত পাওয়া ওই নেতার নাম মতিন মিয়া, যিনি স্থানীয় ১০ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।
ঘটনার সূত্রপাত ও মুদিদোকানিকে হুমকি
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাতে কোনাবাড়ীর প্রতাবপুর এলাকায় নূর মোহাম্মদ নামের এক মুদিদোকানি নিজের দোকানে বসে ছিলেন। এ সময় কোনাবাড়ী থানার এসআই কামরুল হাসানসহ কয়েকজন পুলিশ সদস্য সেখানে গিয়ে কৃষক লীগ নেতা মতিনের বাড়ির অবস্থান জানতে চান। সরল বিশ্বাসে নূর মোহাম্মদ বাড়িটি দেখিয়ে দিলে ওই রাতেই পুলিশ মতিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
তবে অভিযোগ উঠেছে, আটকের কয়েক ঘণ্টার মধ্যেই এক গোপন চুক্তির মাধ্যমে মতিন মিয়াকে ছেড়ে দেওয়া হয়। পরদিন সকালে ছাড়া পেয়েই মতিনের ভাই মো. আলম ওই মুদিদোকানে গিয়ে তথ্য দেওয়ার অপরাধে নূর মোহাম্মদকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
ভুক্তভোগী ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন:
"আমি গরিব মানুষ, দোকান চালিয়ে খাই। পুলিশ এসে আওয়ামী লীগ নেতার বাড়ি কোন দিকে জানতে চেয়েছিল, আমি দেখিয়ে দিয়েছি। এরপরই পুলিশ ওনাকে ধরে নিয়ে যায়। কিন্তু রাতেই শুনতে পারি, দুই লাখ টাকা ঘুষ নিয়ে পুলিশ ওনাকে ছেড়ে দিয়েছে। এখন ওনার পরিবার আমাকে হুমকি দিচ্ছে। আমি আতঙ্কে আছি।"
অভিযুক্ত ও থানা পুলিশের বক্তব্য
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করলেও তিনি আর কল রিসিভ করেননি।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার আহমেদ ঘটনার সত্যতা আংশিক স্বীকার করে বলেন:
"কৃষক লীগ নেতাকে আটক এবং পরবর্তীতে ওই মুদিদোকানিকে হুমকির বিষয়টি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী ব্যবসায়ী আমার কাছে সরাসরি কোনো লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন।জেলা প্রশাসনের আদেশে বলা হয়, গত ২৯ জুলাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা...
৩ দিন আগে
পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা
এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।আদালত সূত্রে জানা গেছে, গত ২২...
৪ দিন আগে
সিলিন্ডারে সিএনজি সরবরাহ বন্ধ, উৎপাদন সংকটে নারায়ণগঞ্জের ডাইং শিল্প
পাইপলাইনে গ্যাসের তীব্র সংকটের মধ্যে এবার নতুন সংকটে পড়েছে নারায়ণগঞ্জের ডাইং শিল্প। এতদিন সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে আসা কারখানাগুলোও এখন সেই সুযোগ হারিয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নতুন নির্দেশনার পর জেলার দেড় শতাধিক ডাইং কারখানার উৎপাদন কার্যত অচল হয়ে পড়েছে বলে...
৪ দিন আগে
যশোর-৪ আসনের এমপি গোলাম রসূলের বাসভবনে হামলা নেপথ্যে বিএনপির রাজনৈতিক কৌশল
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূলের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্যের মেয়ে দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় (এক ধরনের মানসিক রোগ) আক্রান্ত। অভিযোগ রয়েছে, তাঁর কিছু আচরণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার
৪ দিন আগে
