অপরাধ

গাজীপুরে মাদ্রাসাছাত্র মাহাবুব ইসলাম হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


গাজীপুরে মাদ্রাসাছাত্র মাহাবুব ইসলাম হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে

ছবি: সংগৃহীত


শুক্রবার (৬ মার্চ) বিকেলে গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক  জানান, গাজীপুর সদর উপজেলার জয়দেভপুর থানার ভবানীপুর পূর্বপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত মাহাবুব ইসলাম রনি। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

গত ২৭ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ শেষে স্থানীয় মসজিদ থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় রনি। পরদিন স্থানীয় একটি জঙ্গলের ভেতর আগুনে পোড়া অবস্থায় তার লাশ দেখতে পান এলাকাবাসী। নিহতের মাথা থেকে কোমর পর্যন্ত অংশ আগুনে পুড়ে গিয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের দাদা তারা মিয়া বাদী হয়ে এ একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশের পাশাপাশি পিবিআইও মামলার ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে স্থানীয় একটি দোকানের কর্মচারী ছাব্বির আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই জানায়, ঘটনার রাতে জঙ্গলের ভেতরে বসে গাঁজা সেবন করছিল ছাব্বির। সে সময় সেখানে গিয়ে তাকে দেখে ফেলে রনি। বিষয়টি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বললে ছাব্বির তাকে বিষয়টি গোপন রাখতে অনুরোধ করে। কিন্তু রনি রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ছাব্বির তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ঘাড় মটকে গলা চেপে ধরে। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।

পরে হত্যাকাণ্ড আড়াল করতে লাশটি জঙ্গলের ভেতরে আগুনে পুড়িয়ে রেখে পালিয়ে যায় সে।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা আওয়ামী লীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ
পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা আওয়ামী লীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আবু ছিদ্দিককে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৩০...

৮ ঘন্টা আগে


কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান

১ দিন আগে


২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...

১ দিন আগে


মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom