অপরাধ

গাজীপুরে পিস্তলের ভয় দেখিয়ে যৌতুক আদায়চেষ্টা, গ্রেপ্তারের পর মিলল চমক

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


গাজীপুরে পিস্তলের ভয় দেখিয়ে যৌতুক আদায়চেষ্টা, গ্রেপ্তারের পর মিলল চমক

ছবি: সংগৃহীত


গাজীপুরের শ্রীপুরে পিস্তলসদৃশ একটি লাইটার দেখিয়ে স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন, যৌতুক দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে আতঙ্ক ছড়ানোর অভিযোগে ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাতে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সম্প্রতি ইমন পিস্তলের মতো দেখতে একটি বস্তু হাতে নিয়ে ভিডিও ধারণ করে নিজের টিকটক আইডিতে প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি গাজীপুর জেলা পুলিশের নজরে আসে। পরে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ভিডিওতে ব্যবহৃত বস্তুটি উদ্ধার করে।

তদন্তে দেখা যায়, সেটি কোনো আগ্নেয়াস্ত্র নয়; বরং পিস্তলের আদলে তৈরি একটি লাইটার। তবে দেখতে অনেকটা আসল পিস্তলের মতো হওয়ায় এটি দিয়ে সহজেই মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা সম্ভব।

পুলিশের দাবি, ইমন ওই পিস্তলসদৃশ লাইটার ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন। পাশাপাশি স্ত্রীকে নিয়মিত ভয় দেখিয়ে যৌতুক দাবি এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

এ ঘটনায় ইমনের স্ত্রী মোছা. তাহমিনা (২২) বাদী হয়ে শ্রীপুর থানায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “অভিযুক্ত ব্যক্তি টিকটকে পিস্তলসদৃশ লাইটার প্রদর্শন করে ভিডিও প্রচার করতেন, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, অস্ত্রসদৃশ কোনো বস্তু ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন বা অপরাধ সংঘটনের চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার ডিএমপির অভিযানে ৩০টি মামলা দায়ের
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার ডিএমপির অভিযানে ৩০টি মামলা দায়ের

রাজধানীতে নিয়মিত অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত

৫ দিন আগে


ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’: যেভাবে বদলে গেল মোবারক হোসেন ইমনের জীবন
ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’: যেভাবে বদলে গেল মোবারক হোসেন ইমনের জীবন

একসময় চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে সম্ভাবনাময় বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার হিসেবে পরিচিত ছিলেন মোবারক হোসেন ইমন। হাতে ছিল ক্রিকেট বল, স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। তবে সেই স্বপ্নের পথ ছেড়ে কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে ওঠেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ডেভিড ইমন’।খুন, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে আলোচনায় আসা ডেভিড...

৫ দিন আগে


ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসীসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।বুধবার (৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর রোড ব্রিজ এলাকায়...

২৬ দিন আগে


জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল
জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল

আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেছেন, ‘জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল।’তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উদঘাটন হয়, জাদুঘরে শ্রমিকের ছদ্মবেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য প্রবেশ করেছিল, যাদের মধ্যে জুলাইতে ছাত্র হত্যার সাথে যুক্ত-এমন মামলার আসামিও ছিল এবং তারা অতর্কিতে হামলা...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom