সারাদেশ

গাজীপুরে যৌতুকের জন্য স্ত্রী হ/ত্যা: কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার স্বামী

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


গাজীপুরে যৌতুকের জন্য স্ত্রী হ/ত্যা: কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার স্বামী

গাজীপুরে যৌতুকের দাবি এবং পারিবারিক কলহকে কেন্দ্র করে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় নিহতের স্বামী মো. জালাল হোসেন ওরফে দুলুকে (৩০) কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। হত্যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই র‌্যাবের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, জালাল কুড়িগ্রামের উলিপুর থানার বসুনিয়া পাড়া গ্রামের বাসিন্দা। নিহত মাস্তুরা আক্তার সুমা (২৮) ময়মনসিংহের হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল খালপাড়া গ্রামের মো. মিরাজুল ইসলামের মেয়ে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বর সকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় স্থানীয় রমিজ উদ্দিন দেওয়ানের মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি ভাড়া করা কক্ষে সুমার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ ও যৌতুকের দাবির জেরে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জালাল তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনি মরদেহ কক্ষে তালাবদ্ধ রেখে পালিয়ে যান এবং হত্যার তথ্য শ্বশুরকে জানান।

মরদেহ উদ্ধার করে বাসন থানা পুলিশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের বাবা মো. মিরাজুল ইসলাম বাসন থানায় যৌতুকের জন্য হত্যা মামলা দায়ের করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, জালালের অবস্থান সনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। তদন্তে জানা যায়, তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ৭ নম্বর নাজিম খান ইউনিয়নের রামকৃষ্ণ মণ্ডলপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। এরপর র‌্যাব-১ (গাজীপুর) ও র‌্যাব-১৩ (রংপুর) যৌথ অভিযানে শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল হত্যা স্বীকার করেছেন। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১৬ ঘন্টা আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১৮ ঘন্টা আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

২৩ ঘন্টা আগে


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom