গানের কথায় যৌনতা নিয়ে সমালোচনা—উত্তর দিলেন সাবরিনা কার্পেন্টার
বিনোদন ডেস্ক
২০২৪ সালের অন্যতম আলোচিত গান ছিল সাবরিনা কার্পেন্টারের ‘এসপ্রেসো’। ২৬ বছর বয়সী এই মার্কিন গায়িকা সেই আলোড়ন এনে ২০২৫ সালেও দাপিয়ে বেড়াচ্ছেন সংগীতজগতে। বছরের শুরুতে প্রথম গ্র্যামি মনোনয়ন পান তিনি। পরে ‘এসপ্রেসো’ ও ‘শর্ট অ্যান্ড সুইট’–এর জন্য দুটি পুরস্কার জয় তাঁর সাফল্যকে আরও উজ্জ্বল করে।
গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া তাঁর ট্যুর শেষ হয় চলতি বছরের মার্চে। এরপর জুনে প্রকাশিত নতুন গান ‘ম্যানচাইল্ড’ দ্রুতই জায়গা করে নেয় টপ চার্টে। ২৯ আগস্ট মুক্তি পায় তাঁর সপ্তম স্টুডিও অ্যালবাম ‘ম্যানস বেস্ট ফ্রেন্ড’। দিন দুই আগে ঘোষিত স্পটিফাইয়ের ২০২৫ সালের সর্বাধিক স্ট্রিমড শিল্পীদের তালিকায় পঞ্চম স্থানে আছেন সাবরিনা।
ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে সাবরিনা বলেন, ‘বছর কেমন গেল বা কী করা হলো—এসব চিন্তা আমাকে ছোঁয় না। যা করতে মন চায়, তাই করি। আগামী বছর হয়তো নতুন কোনো গানই আসবে না।’
তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে তাঁর দিকে। বিশেষ করে নতুন অ্যালবামে সাবরিনা নিজের প্রচলিত “ভালো মেয়ে”–ইমেজ ভেঙে গানের কথায় স্পষ্টভাবে যৌনতার বিষয় উঠে আসায় বহু সমালোচনা হয়। কিন্তু এগুলোকে তিনি পাত্তা দিতে নারাজ। রোলিং স্টোনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘মজার বিষয় হলো, যারা অভিযোগ করেন আমি নাকি এসব বিষয় নিয়েই গান করি—এ গানগুলো জনপ্রিয় করেছেন তারাই। আপনারাই এগুলো ভালোবাসেন, উপভোগ করেন, আর এসবই তো আমার শোর অংশ।’
গান ছাড়াও অভিনয়ে ব্যস্ত সময় কাটছে সাবরিনার। ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’–অনুপ্রাণিত একটি মিউজিক্যাল চলচ্চিত্রে প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটি প্রযোজনাও করবেন তিনি।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৬ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৭ দিন আগে
