সারাদেশ

গভীর রাতে নোয়াখালীতে বিআরটিসির ডিপোয় আগুন

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


গভীর রাতে নোয়াখালীতে বিআরটিসির ডিপোয় আগুন

নোয়াখালী: গভীর রাতে নোয়াখালীর সোনাপুর এলাকায় বিআরটিসি ডিপোতে দুটি দ্বিতল বাসে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনাটি বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ‘মালতী’ ও ‘গুলবাহার’ নামে এই বাস দুটি নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা–নেওয়ার জন্য ব্যবহার করা হতো। এছাড়া আরও একটি বাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নোয়াখালীর মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শামছুল আলম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ডিপোর দেয়াল ফাঁকি দিয়ে বাসগুলোতে আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।


পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই
পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে...

৪ দিন আগে


বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য

১২ দিন আগে


গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর

১৫ দিন আগে


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

১৮ দিন আগে

Dr.Mahfuzul Alom