ঘুমন্ত নারী যাত্রীকে যৌন নিপীড়ন: পাকিস্তানি নাগরিকের ৩ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
দুবাই থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানের এক নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত।
আদালত একই সঙ্গে অভিযুক্তকে ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা করেন এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।
ঘটনাটি ঘটে দুবাই থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি রাতের ফ্লাইটে। বিমানটি ব্যাংককে অবতরণের পরপরই থাই পুলিশ অভিযুক্ত যাত্রীকে আটক করে।
ভুক্তভোগী বিউট অর্নিচা গত ৩ আগস্ট নিজের ফেসবুক পোস্টে পুরো ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, চার বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে দুবাই থেকে ব্যাংকক ফিরছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন, পাশের আসনে বসা এক যাত্রী তার আসনের ওপর অস্বাভাবিকভাবে হাত রেখে বসে আছেন। তখন বিষয়টিকে গুরুত্ব দেননি।
অর্নিচার ভাষ্য অনুযায়ী, সময়ের পার্থক্যের সঙ্গে মানিয়ে নিতে আগে থেকে ঘুমের ওষুধ খাওয়ায় তিনি মেয়ের পাশে গভীর ঘুমে তলিয়ে যান। পরে ঘুম ভাঙলে তিনি অনুভব করেন, কেউ তার শরীরের ডান পাশের নিতম্বে স্পর্শ করছে। একই সঙ্গে সেখানে ভেজা অনুভূতি পান। তখন তার শরীরে একটি কম্বল ঢাকা ছিল।
তিনি আরও জানান, প্রথমে বিষয়টি নিয়ে বিভ্রান্ত থাকলেও কিছুক্ষণ পর পাশের যাত্রীর অস্বাভাবিক আচরণ দেখে তার সন্দেহ আরও দৃঢ় হয়। এরপর তিনি বিষয়টি বিমানকর্মীদের জানান।
অভিযোগের পর কেবিন ক্রুরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ স্বীকার করে ক্ষমা চান বলে ভুক্তভোগী দাবি করেন। তবে অর্নিচা কোনো ধরনের সমঝোতায় রাজি হননি এবং বিমান অবতরণের পর পুলিশ উপস্থিত রাখার অনুরোধ জানান।
বিমানটি ব্যাংককে অবতরণের পর এক থাই কেবিন ক্রু সদস্য ভুক্তভোগীর পোশাকে একটি দাগ দেখতে পান। এতে তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েন এবং ঘুমন্ত অবস্থায় তার সঙ্গে আরও গুরুতর ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
পরে থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ দ্রুত তদন্ত শেষে অভিযুক্তকে আদালতে হাজির করে। আদালত তাকে তিন বছরের কারাদণ্ড, ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে অর্নিচা বলেন, বহুবার আন্তর্জাতিক ভ্রমণ করলেও এমন ঘটনার মুখোমুখি তিনি আগে কখনো হননি। তিনি বিশেষ করে একা কিংবা সন্তানসহ ভ্রমণকারী যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক ফ্লাইটে অপরিচিত সহযাত্রীর আচরণের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৬ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
৭ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
৭ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
২১ ঘন্টা আগে
