‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে ভিওয়ান্ডির একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে নিজস্ব অবস্থান তৈরি করেন প্রদীপ রাওয়াত। তবে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ব্লকবাস্টার ‘গজনি’-তে শক্তিশালী খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দর্শক ও সমালোচকদের প্রশংসার পর ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত ‘গজনি’-এর হিন্দি রিমেকেও একই চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
এর আগে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লগান’ সিনেমায়ও আমির খানের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন এই অভিনেতা।
শুধু বড় পর্দাতেই নয়, ছোট পর্দাতেও সমান জনপ্রিয় ছিলেন প্রদীপ রাওয়াত। বি. আর. চোপড়ার কালজয়ী টেলিভিশন সিরিজ ‘মহাভারত’-এ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। যদিও তার চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেরি জং’ সিনেমার মাধ্যমে।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘সিয়ে’, ‘স্টালিন’, ‘বীরম’, ‘১: নেনোক্কাডিনে’, ‘লৌক্যম’, ‘নেনু সাইলাজা’, ‘সররাইনোডু’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘আয়িরাথিল ইরুভার’, ‘মার্কেট রাজা এমবিবিএস’ এবং ‘মিস ম্যাচ’।
বিশেষ করে এস. এস. রাজামৌলি পরিচালিত ‘সিয়ে’ (২০০৪) চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু সিনেমায় তার অভিষেক ঘটে, যা তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
প্রদীপ রাওয়াতের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করছেন।
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা
২ ঘন্টা আগে
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
১৯ ঘন্টা আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
১ দিন আগে
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...
১ দিন আগে
