রাজনীতি

গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক

১ মাস আগে


গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার পর সরকার তা থেকে সরে এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর গণভোটের রায় বাস্তবায়নের অন্যতম পদক্ষেপ হিসেবে যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল, সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি। তার ভাষায়, এটি জনগণের দেওয়া অঙ্গীকার থেকে সরে আসার শামিল।

তিনি দাবি করেন, জাতীয় সংসদে বিরোধী দল দেশের বৃহত্তর স্বার্থে সরকারকে সহযোগিতার আশ্বাস দিলেও সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। গত ১৭ বছরের গুম, খুন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার না হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের পরিবর্তে সরকারের রাজনৈতিক সমঝোতার অভিযোগ জনমনে প্রশ্ন তৈরি করেছে।

সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনারও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, নির্বাচনের কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তার দাবি, আগে যে বাজার করতে ১০০ টাকা লাগত, এখন সেখানে ১৫০ টাকা ব্যয় করতে হচ্ছে।

আসিফ মাহমুদ বলেন, অতীতের আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে শুধু রাজনৈতিক দমন-পীড়ন নয়, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক সংকটও বড় কারণ ছিল। বর্তমান সরকারও একই ধরনের নীতিতে এগোলে জনগণের আস্থা হারাবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার যদি জনগণের স্বার্থবিরোধী অবস্থান গ্রহণ করে, তাহলে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো জনগণের পক্ষেই অবস্থান নেবে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গেও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও সফর শেষে তা চালুর বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। একইভাবে চীন সফর নিয়েও সরকারের প্রচারণা থাকলেও সাধারণ মানুষের জন্য সুনির্দিষ্ট কোনো অর্থনৈতিক বা কূটনৈতিক অর্জন স্পষ্ট হয়নি।

তার ভাষায়, বিদেশ সফরের উদ্দেশ্য যদি কেবল প্রচারণা হয়, তাহলে সেটি সরকারের নিজস্ব বিষয় হতে পারে। তবে জনগণ প্রত্যাশা করে, এসব সফর থেকে দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তব সুফল আসবে।

সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারাও গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সংকট নিরসন এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

২১ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১ দিন আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১ দিন আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom