‘গণভোটের প্রতিশ্রুতি ভেঙে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি’-আখতার হোসেন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি।
শনিবার (২৫ এপ্রিল) এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, “বিএনপি যখন বলে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরকার গঠন করেছে, তাই তারা যা খুশি করতে পারে-এ ধরনের বক্তব্য গণভোটের চেতনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।” তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর শপথ গ্রহণের প্রথম দিন থেকেই সরকার জনগণের প্রত্যাশা ভঙ্গ করেছে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা উপেক্ষা করে সিদ্ধান্ত নিচ্ছে।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিপুল পরিমাণ টাকা ছাপিয়েছে এবং ব্যাংক আইনে পরিবর্তনের মাধ্যমে অর্থ পাচারকারীদের পুনর্বাসনের সুযোগ তৈরি করছে-যা নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ।
সরকারকে হুঁশিয়ার করে এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার মাধ্যমে ‘ফ্যাসিবাদ’ ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে না। তিনি দাবি করেন, আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ না করলে তা প্রতিরোধে সর্বশক্তি প্রয়োগ করা হবে।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব শাহবাগ থানার ভেতরে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এমন ঘটনায় সরকারের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ায়।
জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তরুণদের শক্তিকে কাজে লাগাতে না পারলে দেশে আবারও কর্তৃত্ববাদী শাসন ফিরে আসতে পারে। তিনি পতিত ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় সংগঠনের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৮ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৯ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৭ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
