‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার পাঁচ বছর টিকতে পারবে না’: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি জুলাই সনদ এবং গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে, তাহলে তারা পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “এই সরকার যদি জুলাই বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, তাহলে আগামী পাঁচ বছরের মেয়াদ তারা সম্পন্ন করতে পারবে না। তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে—তিনি কি জনগণের রায় বাস্তবায়ন করে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান, নাকি জনগণের রায় উপেক্ষা করার পরিণতি ভোগ করতে চান।”
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দক্ষিণ এশজুড়ে তরুণদের আন্দোলন জুলাই বিপ্লবের ধারাবাহিকতা। তার ভাষায়, “জুলাই বিপ্লবের পর বিভিন্ন দেশের সরকার ছাত্র-তরুণ ও জনগণের দাবি নিয়ে সতর্ক হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের সরকার উল্টো পথে হাঁটছে।”
তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর সরকার গণভোটে জনগণের দেওয়া সংস্কারের রায়কে উপেক্ষা করছে। একই সঙ্গে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে পূর্বের অবস্থান থেকে সরে এসেছে।
নাহিদ ইসলাম বলেন, “সংস্কার বনাম সংশোধনের বিতর্কের অবসান আগেই হয়েছিল। কেবল সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন সম্ভব নয়। এজন্য সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদের প্রয়োজন।”
তিনি আরও অভিযোগ করেন, “নির্বাচনের আগে সংবিধান সংস্কারের কথা বলা হলেও ক্ষমতায় এসে বিএনপি এখন শুধু সংশোধনের কথা বলছে। অথচ দেশের মানুষ সংস্কারের জন্য জীবন দিয়েছে।”
অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, রাজধানীতে গ্যাস সংকট, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চাপে রয়েছে। তার দাবি, প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় আন্তর্জাতিক সহযোগিতাও বাধাগ্রস্ত হচ্ছে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগের মুখে রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সংস্কার বা পুনর্গঠন প্রয়োজন। তা না হলে বর্তমান কমিশনের পদত্যাগ করা উচিত।”
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব হবে না।”
সমাবেশে তিনি বলেন, “সংস্কার, সুশাসন এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে ১১ দল ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও এই ঐক্য বজায় থাকবে।”
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
