রাজনীতি

গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত


সরকার গণভোটে জনগণের প্রত্যক্ষ রায় উপেক্ষা করে দেশকে গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২ মে) দুপুরে খুলনা প্রেসক্লাব-এর ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর জামায়াত আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই সনদের আড়ালে গণভোটের রায়কে অস্বীকার করা হচ্ছে, যা সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান। তিনি বলেন, সরকার সচেতনভাবেই জুলাই সনদ ও গণভোটের বিষয়কে আলাদা করে জনমনে বিভ্রান্তি তৈরি করছে।

তার দাবি, সরকার ও মন্ত্রীরা সংসদে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গণভোটে জনগণের দেওয়া সরাসরি রায়ের বিষয়ে নীরব থাকছে। “একবারও কোনো মন্ত্রী বলেননি যে গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানা হবে,”-বলেন তিনি।

তিনি আরও প্রশ্ন তোলেন, গণভোটের আগে দীর্ঘ সময়জুড়ে কেন এ বিষয়ে কোনো আপত্তি তোলা হয়নি। ১৭ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর, ১৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশ, ২৫ নভেম্বর গণভোটের অধ্যাদেশ এবং ফেব্রুয়ারিতে ভোট-এই পুরো সময়জুড়ে কেউ অসাংবিধানিকতার কথা বলেননি বলেও উল্লেখ করেন তিনি। পরে ক্ষমতায় এসে এসবকে অবৈধ বলা ‘সুস্পষ্ট দ্বিচারিতা’ বলে মন্তব্য করেন।

সংবিধান সংস্কারের ৮৪টি প্রস্তাবের মধ্যে ৪৭টি বিষয়ে ঐকমত্য থাকলেও ১০টি গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তার ভাষ্য, এসব ইস্যুর মধ্যে রয়েছে-প্রধানমন্ত্রী ও দলপ্রধানের পৃথকীকরণ, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি, আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপন বাধ্যতামূলক করা, বিচারপতি নিয়োগে স্বাধীন কমিশন গঠন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে প্রধানমন্ত্রীর প্রভাব কমানো।

তিনি বলেন, “এই ১০টি জায়গা বাদ দিলে পুরো সংস্কারই অর্থহীন হয়ে যায়। সরকার মূলত এখানেই নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়।”

গণভোটে প্রায় পাঁচ কোটি মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি সংসদের প্রতিনিধিত্বমূলক ক্ষমতার চেয়েও শক্তিশালী। “সংসদ সদস্যরা ডেলিগেটেড ক্ষমতা প্রয়োগ করেন, কিন্তু গণভোটে জনগণ সরাসরি সিদ্ধান্ত দেয়,”-যোগ করেন তিনি।

সংবিধানের অনুচ্ছেদ উল্লেখ করে তিনি বলেন, জনগণের ইচ্ছাই সর্বোচ্চ আইন এবং সংসদ সর্বময় ক্ষমতার অধিকারী নয়। বর্তমান অবস্থানকে তিনি কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী প্রবণতা হিসেবে আখ্যা দেন।

পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে আন্দোলনের পথেই যেতে বাধ্য হবো।”

সরকারকে দ্রুত জনগণের ম্যান্ডেট সম্মান করে সংকট এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে।


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

১১ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

১৯ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

১৯ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom