ক্যাম্পাস

গণরুম-গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান, শিবিরকে প্রতিহতের হুঁশিয়ারি ছাত্রদলের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


গণরুম-গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান, শিবিরকে প্রতিহতের হুঁশিয়ারি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহ বলেছেন, গণরুম-গেস্টরুমের মতো বিশৃঙ্খল পরিবেশ আর চায় না ছাত্রদল। সংগঠনের কেউ এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর টিএসসিতে বিক্ষোভ মিছিলের আগে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গ্রাফিতি পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

গণেশ চন্দ্র বলেন, “ছাত্রদল শিক্ষার্থীদের মানসিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনীতি করে। বাংলাদেশ গড়ার পথে কোনো বাধা এলে তা মোকাবিলা করা হবে।” তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর ছাত্রশিবির বিভিন্ন ক্যাম্পাসে ‘মব কালচার’ উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টি করছে।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, দেশের কোনো ক্যাম্পাসে হামলার চেষ্টা করা হলে ছাত্রশিবিরকে শক্তভাবে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, “প্রতিটি ক্যাম্পাসে শিবিরকে হাজার হাজার বার ‘গুপ্ত’ বলা হবে।”

নাছির উদ্দীন অভিযোগ করেন, গত ১৭ বছর ছাত্রলীগের সঙ্গে সমন্বয় করে রাজনীতি করেছে ছাত্রশিবির এবং সেই সময়কার নানা কর্মকাণ্ডের দায় তাদেরও নিতে হবে।

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গ্রাফিতি পরিবর্তনের ঘটনায় পাল্টা দেয়াল লিখন করা যেত, কিন্তু তা না করে হামলার পথ বেছে নেওয়া হয়েছে। তার মতে, যেখানে ছাত্রশিবির তুলনামূলকভাবে শক্তিশালী, সেখানে তারা বেশি মাত্রায় সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি দাবি করেন, চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, যা উদ্বেগজনক।


রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...

২ দিন আগে


বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,

২ দিন আগে


সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...

২ দিন আগে


রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের
রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলেও, একই ঘটনায় প্রক্টর কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom