রাজনীতি

গণতন্ত্র ও ৭১ এর চেতনা রক্ষায় গণভোটে ‘না’ ভোট দিন: জিএম কাদের

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


গণতন্ত্র ও ৭১ এর চেতনা রক্ষায় গণভোটে ‘না’ ভোট দিন: জিএম কাদের

ছবি: সংগৃহীত


জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সময়ে দেশের ১৮ কোটি মানুষ বিদ্বেষ ও বিভাজনের কারণে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তিনি বলেন, “ইনসাফ ও সাম্যের কথা বলে আজ তৈরি করা হয়েছে চরম বৈষম্য ও দখলদারিত্বের এক অমানবিক রাষ্ট্র, যেখানে চরম নিষ্ঠুরতা প্রশংসিত হয়, মন্দির-গির্জা-মাজারে পৈশাচিক উল্লাস হয় এবং সাধারণ মানুষ বাকরুদ্ধ।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজের ও দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিও বার্তায় জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, “প্রতিপক্ষকে খুন করে মৃতদেহ পুড়িয়ে ফেলা হচ্ছে। সংখ্যালঘুদের বাড়িঘর, দোকান লুটপাট ও আগুন দেওয়া হচ্ছে, অথচ রাষ্ট্র নির্বিকার। এটি একটি ব্যর্থ রাষ্ট্রের পূর্বলক্ষণ।”

চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতি এবং সীমান্ত নিয়ন্ত্রণও হুমকির মুখে। শিল্প-সংস্কৃতি, নারীর শিক্ষা ও কর্মক্ষেত্রও আজ বাধার মুখে। তিনি বলেন, “আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে নারীর পোশাকের কারণে হেনস্থা হবে না, শিক্ষককে ছাত্র প্রহার করতে পারবে না, এবং প্রত্যেক মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।”

জিএম কাদের লাঙ্গল মার্কায় ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, “জাতীয় পার্টিকে ভোট দেওয়া মানেই ১৯৭১-এর চেতনা ও গণতান্ত্রিক শক্তিকে জয়যুক্ত করা।”

তিনি বলেন, “এবারের নির্বাচনে মূলত দুই ধরনের শক্তি রয়েছে—একটি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ১৯৭১-এর পক্ষের শক্তি, আর অন্যটি আদর্শবিরোধী অপশক্তি। জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে ছিল এবং আছে।”

চেয়ারম্যান জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় পার্টির সক্রিয় অংশগ্রহণ ও দলের শহীদ ও নির্যাতিত নেতা-কর্মীদের উদাহরণ তুলে ধরে বলেন, “আমরা জুলাই আন্দোলনের শহীদ ও নির্যাতিত নেতা-কর্মীদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। তবে সবকিছু হতে হবে সংবিধান সম্মত স্বচ্ছ প্রক্রিয়ায়।”

জিএম কাদের আসন্ন গণভোট নিয়ে সতর্ক করে বলেন, “কোন নির্দিষ্ট গোষ্ঠীর মাধ্যমে পূর্বনির্ধারিত এজেন্ডা বাস্তবায়নের জন্য অস্বচ্ছ ও বেআইনী প্রক্রিয়ার মাধ্যমে যে ধরনের সংবিধান সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। এজন্য জনগণকে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “বিভ্রান্তিকর চারটি বিবৃতির আড়ালে সংবিধানের ৩৮টি পরিবর্তন লুকানো হয়েছে। এতে দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ভেঙে পড়বে এবং দেশ ধ্বংসের পথে যাবে।”

জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কারের ৮৪ দফার মধ্যে ৪৮টি বিষয়কে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার এবং বাকি ৩৬টি বিষয়ে আইন, অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার নির্ধারিত হয়েছে। এই ৪৮ দফার বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে গণভোট আয়োজন করা হচ্ছে।


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

৬ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

৮ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom