গরমে তরমুজে লবণ ছড়িয়ে খাওয়া কি ভালো?
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গরমে সবার কাছেই জনপ্রিয় একটি ফল তরমুজ। গ্রীষ্ম পুরোপুরি শুরু হওয়ার আগেই বাজারে তরমুজ পাওয়া যাচ্ছে। অনেকে স্বাদ বাড়াতে তরমুজের ওপর নুন বা চাটমসলা ছড়িয়ে খান। কিন্তু এভাবে খাওয়া কি ভালো?
ভারতের একটি অনলাইন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পরিমিত লবণ দিয়ে তরমুজ খাওয়ার কিছু উপকারিতা রয়েছে
স্বাদ বাড়ায়
এক চিমটে লবণ তরমুজের স্বাদ আরও বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, লবণের ক্লোরাইড আয়ন মিষ্টি স্বাদের রিসেপ্টরের সঙ্গে কাজ করে, ফলে তরমুজের প্রাকৃতিক মিষ্টতা বেশি অনুভূত হয়।
ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রাখে
তরমুজে প্রায় ৯২% পানি থাকে, যা শরীরকে হাইড্রেট রাখে। এতে পটাশিয়ামসহ কিছু মিনারেল থাকলেও সোডিয়াম কম।
লবণ ছিটিয়ে খেলে শরীরে সোডিয়ামের ঘাটতি কিছুটা পূরণ হয়, যা গরমে ইলেক্ট্রোলাইট ব্যালান্স রাখতে সাহায্য করে।
হজমে সহায়ক
লবণ পাকস্থলীতে পাচক রস নিঃসরণ বাড়াতে সাহায্য করে। এতে তরমুজ দ্রুত হজম হয় এবং অনেকের ক্ষেত্রে পেট ফাঁপার সমস্যা কমাতে পারে।
কতটা লবণ ব্যবহার করবেন
এক বাটি তরমুজে এক চিমটে লবণই যথেষ্ট
অতিরিক্ত লবণ দিলে স্বাদ নষ্ট হতে পারে
বেশি সোডিয়াম শরীরের জন্য ক্ষতিকর হতে পারে
বিকল্প উপায়
লবণের পাশাপাশি বিট লবণ, চাটমসলা বা লেবুর রস যোগ করলেও স্বাদ বাড়ে।
বাংলাদেশে হাম প্রতিরোধে ইইউ’র সহায়তা ঘোষণা
বাংলাদেশে হাম প্রতিরোধ ও আক্রান্ত পরিবারগুলোর সহায়তায় ১ লাখ ৭৫ হাজার ইউরো (প্রায় আড়াই কোটি টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই অর্থ দেওয়া হবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর মাধ্যমে। সহায়তার মূল লক্ষ্য হলো হাম আক্রান্ত পরিবারগুলোর চিকিৎসা ব্যয় ও দৈনন্দিন সংকট মোকাবিলা
১ মাস আগে
দেশে দেড় মাসে হামে ও উপসর্গে ২৫১ শিশুর মৃত্যু
দেশে গত দেড় মাসে হাম আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছে ৪২ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২০৯ শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা
১ মাস আগে
ইরানে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ
ইরানে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। এসব সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে পাঠানো হবে।তবে প্রেস বিজ্ঞপ্তিতে “প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী” সহায়তা
১ মাস আগে
স্বাস্থ্যখাতে বড় নিয়োগ আসছে, উপজেলা হাসপাতালে বাড়ছে নিরাপত্তা
দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনার কথাও জানান তিনি।বুধবার রাজধানীর শাহবাগ-এ বাংলাদেশ-চীন যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর
১ মাস আগে
