গুজব ছড়ালে ব্যবস্থা, প্রশ্নফাঁস নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁস নিয়ে গুজব ছড়িয়ে সরকার যেমন বিব্রত হয়, তেমনি শিক্ষার্থী ও অভিভাবকরাও বিভ্রান্তিতে পড়েন। তাই সবাইকে এ ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “গণমাধ্যমে বিবৃতি দেওয়ার পরও যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টেলিগ্রাম গ্রুপ বা সামাজিক যোগাযোগমাধ্যমের যাচাইবিহীন তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ করা উচিত নয়।”
এ সময় তিনি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক মন্তব্যের ওপর নির্ভর করে তথ্য প্রচার করা উচিত নয়।
অনুষ্ঠানে তিনি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়েও কথা বলেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও স্নাতক শেষ করার সময়সূচিতে সমন্বয়ের অভাবে শিক্ষার্থীদের সময় অপচয় হচ্ছে। এ বিষয়ে ইউজিসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীরা বিদেশে চলে যাওয়ায় মেধাসম্পদ ক্ষতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। একইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও বাণিজ্যিক দিক নিয়েও আরও সুস্পষ্ট নীতি প্রয়োজন।
তিনি তরুণ প্রজন্মের আচরণ ও নৈতিকতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা শিক্ষার্থীদের আচরণে প্রভাব ফেলছে, যা ভবিষ্যতের জন্য চিন্তার বিষয়।
‘জুলাই’ জাতির গৌরবের স্মৃতি, উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চেয়েছিল। তবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের নবপ্রজন্ম সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনেছে। শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে...
২ দিন আগে
মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে আড্ডা ও ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা
শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত করতে এবং তাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তুলতে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী মাইকিং করে শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রচার করা হয়।প্রচারিত বার্তায় বলা হয়, বিশেষ করে মাগরিবের
৩ দিন আগে
ভর্তির সুযোগ না পেয়ে আইআইটির ওয়েবসাইটে অনুপ্রবেশ, মামলা নয়—দেওয়া হচ্ছে আরেকটি সুযোগ
ভর্তির সুযোগ না পাওয়ার ক্ষোভে ভারতের দুটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান-আইআইটি কানপুর ও আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করেছিলেন এক তরুণ। তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে প্রযুক্তিগত দক্ষতা যাচাইয়ের আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কানপুর।জানা গেছে, সাইবার সিকিউরিটিতে নতুন চালু হওয়া ব্যাচেলর কোর্সে আবেদন করেছিলেন ওই তরুণ। কিন্তু...
৪ দিন আগে
ফেসবুক ভিডিও ঘিরে বিতর্ক: শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত থেকে সরে এলো প্রাথমিক শিক্ষা বিভাগ
সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পালের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা, ট্রোল, থানায় সাধারণ ডায়েরি (জিডি), পুলিশি তদন্ত এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সম্ভাব্য তদন্ত-সব মিলিয়ে কয়েক দিনের ঘটনাপ্রবাহে নতুন মোড় এসেছে।সোমবার (২৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্যের পর...
৬ দিন আগে
