বানিজ্য

গ্যাস সংকট কাটাতে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন

অনলাইন ডেস্ক

১ মাস আগে


গ্যাস সংকট কাটাতে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন

ছবি: সংগৃহীত


দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্তের একদিন পরই আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সরকারি পর্যায়ে (জিটুজি) সৌদি আরবের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এ এলএনজি কেনা হবে।

সংবাদ

দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি পর্যায়ে (জিটুজি) সৌদি আরবের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ চারটি পৃথক প্রস্তাব উপস্থাপন করে, যার আওতায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ওমান থেকে দুই কার্গো করে মোট আট কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়।

সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুযায়ী, দরপত্র ছাড়াই সরাসরি সরকারি পর্যায়ে জ্বালানি কেনার ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন প্রয়োজন হয়।

সম্প্রতি পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়। গত ২১ জুলাই টার্মিনালে আগুন লাগার পর বিদ্যুৎ, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং তথ্য পরিবহনকারী বিভিন্ন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়।

সমুদ্রপথে আমদানি করা এলএনজি ভাসমান সংরক্ষণ ও পুনরায় গ্যাসে রূপান্তরকারী টার্মিনাল (এফএসআরইউ) হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। মহেশখালীতে এ ধরনের দুটি ভাসমান টার্মিনাল রয়েছে।

প্রয়োজনীয় মেরামত শেষে এক্সিলারেট এনার্জির পরিচালিত ক্ষতিগ্রস্ত টার্মিনালের একটি ইউনিটের বয়লার চালু করা হয়। এর পর বৃহস্পতিবার ভোররাত থেকে সীমিত পরিসরে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সরকার আশা করছে, নতুন এলএনজি আমদানির মাধ্যমে গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে।

 

 


১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা

কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১

৬ ঘন্টা আগে


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

১ দিন আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৫ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom