হাদির ওপর হামলা: ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার
অনলাইন ডেস্ক
ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৪১ রাউন্ড গুলি এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (___ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নরসিংদীর তরুয়া এলাকা থেকে মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে তরুয়ার একটি বিলের পানির নিচে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান র্যাব–১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
র্যাব জানায়, গ্রেপ্তার মো. ফয়সাল ওসমান হাদিকে গুলি করা মূল শুটার ফয়সাল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদ ওরফে শিপুর বন্ধু। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর এলাকায়। তবে তিনি নরসিংদীর শাপলা চত্বরে হাফেজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার বাবা মৃত আমিনুল হক।
এর আগে মঙ্গলবার রাতে র্যাব–১১ এর নারায়ণগঞ্জ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীতে অভিযান চালিয়ে তার বন্ধু মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী বিল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাচেষ্টা ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী ও অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর আগে সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
২০ ঘন্টা আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
২২ ঘন্টা আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
২ দিন আগে
