রাজনীতি

হাদির ওপর হামলা কেন ঠেকানো গেল না, সরকারের জবাব চাই: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


হাদির ওপর হামলা কেন ঠেকানো গেল না, সরকারের জবাব চাই: গোলাম পরওয়ার

হুমকি পাওয়ার কথা এক মাস আগেই জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। এরপরও কেন তাঁকে নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলো—সে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি পতিত আওয়ামী লীগের অস্ত্রধারী সমর্থকদের গ্রেপ্তার না করার বিষয়েও সরকারের কঠোর সমালোচনা করেন।

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে আজ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে’ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি জুলাই আন্দোলনের নেতারাও বক্তব্য দেন।

জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা ওসমান হাদি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের অগ্রভাগে ছিলেন। গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে গণসংযোগ শেষে ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত তাঁর ওপর গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সমাবেশে গোলাম পরওয়ার বলেন, ওসমান হাদি ‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী জনতার ঐক্যের প্রতীক’। তাঁর দাবি, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার একটি পরিকল্পনার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, যাঁরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তারা কখনোই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে দেবে না।

গোলাম পরওয়ার বলেন, ‘তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য প্রার্থীকে প্রকাশ্য দিবালোকে গুলি করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না।’ তিনি প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যেরও সমালোচনা করেন।

স্বরাষ্ট্র ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ওসমান হাদি হামলার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন। এত স্পষ্ট সতর্কবার্তার পরও তাঁর নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে সরকারকে জবাব দিতে হবে বলে দাবি করেন তিনি।

সমাবেশে সভাপতির বক্তব্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভারত সরকারকে আলটিমেটাম দিয়ে বলেন, শেখ হাসিনা ও ওসমান হাদির ওপর হামলায় জড়িত সন্দেহভাজনদের ২৫ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত না পাঠালে প্রতিরোধ আন্দোলন শুরু করা হবে।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। জুলাই অভ্যুত্থানের তরুণ নেতারাও সমাবেশে বক্তব্য দেন।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

২ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

২৩ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

২৩ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom