হামলা করে ইরান যুদ্ধ থেকে আমাকে সরানো যাবে না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনা তাকে ইরানের বিরুদ্ধে চলমান অবস্থান থেকে সরাতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, এই ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত রাখতে বা লক্ষ্যচ্যুত করতে সক্ষম নয়।
গুলির ঘটনার পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া থেকে এটা আমাকে আটকাতে পারবে না। আমি জানি না এর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না। এখন পর্যন্ত আমরা যা জানি, তাতে কোনো যোগসূত্র দেখছি না।”
এর আগে তিনি এ ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করলেও পরে স্পষ্ট করে বলেন, তদন্তে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ মেলেনি যা ইরানের সম্পৃক্ততা নির্দেশ করে। হামলাকারী একাই ছিল বলেও জানান তিনি।
এদিকে, ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তেহরানের পক্ষ থেকে দেওয়া আলোচনার প্রস্তাব সন্তোষজনক না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের এই বার্ষিক নৈশভোজ সাধারণত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনের গুরুত্বপূর্ণ একটি আয়োজন হিসেবে বিবেচিত হয়। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
৫ ঘন্টা আগে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
১২ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
১৭ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১ দিন আগে
