“হাসিনা অর্থ–অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করছে—হাসনাত আবদুল্লাহ”
অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পৃষ্ঠপোষকেরা অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানুষ দাঁড় করাচ্ছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ক্ষমতা, গদি ও মন্ত্রণালয়ের লোভে যারা দিল্লিকে ‘কেবলা’ বানিয়েছে, তারা বাংলাদেশের স্বাধীনতা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত, তাদের পেছনে বিদেশি পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে অমানবিক আচরণ এবং দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরির ঘটনায় প্রতিবেশী দেশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশকে বারবার সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে নামতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। একজন নির্বাচন কমিশনার ওসমান হাদির হত্যাচেষ্টাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করাকে তিনি অমানবিক ও অসংবেদনশীল বলে অভিহিত করেন। তিনি বলেন, যোগ্য মানুষের অভাব নেই, কিন্তু দায়িত্বশীল অবস্থানে উপযুক্ত ব্যক্তির প্রয়োজন রয়েছে।
বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক অঙ্গন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, এখনও একটি নির্দিষ্ট রাজনৈতিক ধারার প্রভাব শিক্ষাঙ্গন ও সংস্কৃতিচর্চায় বিদ্যমান। টকশো, নাটক ও সিনেমার মাধ্যমে সহিংসতা ও হত্যাকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।
জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, মঞ্চে এক কথা আর গোপনে অন্য সমঝোতার মাধ্যমে প্রকৃত জাতীয় ঐক্য গড়ে ওঠে না। সত্যিকারের জাতীয় ঐক্যের জন্য স্বচ্ছতা ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১৯ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
২ দিন আগে
