হাসিনা ও হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ, ভারতের জবাব ‘প্রক্রিয়া অনুসরণ’
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন।
জয়সওয়াল বলেন, হাদির হত্যাকাণ্ডের বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং এটি একটি আইনি বিষয়। অন্যদিকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের পক্ষ থেকে ‘যথাযথ প্রক্রিয়া’ অনুসরণ করে বিষয়টি দেখা হচ্ছে।
তিনি বলেন, “আমাদের হাইকমিশনার গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন।”
হাদির হত্যাকারীদের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। আর শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এর আগে সোমবার ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরত দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে বলে জানা গেছে।
গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত দুই ব্যক্তি ভারতে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে কলকাতা পুলিশ ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। তাদের বাংলাদেশে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে ঢাকা।
অন্যদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দণ্ড কার্যকরের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে অন্তর্বর্তী সরকার।
ভারতের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত প্রত্যর্পণের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী, বিষয়টি ভারতের বিদ্যমান আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবে।
আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী
মরিয়ম খাতুনের পরিবারের সঙ্গে আপসের পরও আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আসামিদের পক্ষে হলফনামা দেন। সেখানে গাজী নজরুল ইসলাম ও...
৪ ঘন্টা আগে
মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় কারাগারে থাকা দুই আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর...
৮ ঘন্টা আগে
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
২ দিন আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
২ দিন আগে
