‘হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগণ তাড়াবে’: ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সরকারকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার সরকারের পতনের মাধ্যমে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। বর্তমান সরকারও যদি একই পথে হাঁটে, তাহলে জনগণ তাদের বিরুদ্ধেও অবস্থান নেবে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “সারা বাংলাদেশ ঘুরে আমরা মানুষের একটি কথাই শুনেছি-গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের সময় জনগণের কাছে আপনারা ‘হ্যাঁ’ ভোট চেয়েছিলেন। জনগণ সেই রায় দিয়েছে। এখন সেই রায়ের বাস্তবায়ন দেখতে চায়।”
তিনি বলেন, “জনগণ পরিবর্তন ও রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে রায় দিয়েছে। প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। গণভোটের এই রায়কে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।”
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, “যারা একসময় নির্যাতনের শিকার ছিলেন, ক্ষমতায় এসে তারাই আওয়ামী লীগের ফ্যাসিবাদী পথ অনুসরণ করছেন। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না।”
তিনি বলেন, “হাসিনাকে তাড়িয়েছি। যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন, জনগণ আপনাদেরও তাড়াবে। আপনাদেরও জনগণ ছেড়ে কথা বলবে না। ভালোয় ভালোয় জনগণের রায় মেনে নিন।”
তিনি আরও বলেন, “এই দেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং পঙ্গুত্ববরণ করে শিখেছে কীভাবে মুক্তির পথে এগোতে হয়। প্রয়োজন হলে তারা আবারও সেই পথেই হাঁটবে।”
জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা শহীদদের সঙ্গে, জুলাইযোদ্ধাদের সঙ্গে এবং দেশের ১৮ কোটি মানুষের সঙ্গে কোনো বেইমানি করব না। প্রয়োজনে জীবন দিয়েও জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করব।”
আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঢাকার জন্য ডাক আসবে। ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
তিনি বলেন, “মুক্তির লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত এই আন্দোলন থামবে না।”
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১৫ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
