রাজনীতি

হাসপাতালে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাদের নামে মামলা

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


হাসপাতালে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাদের নামে মামলা

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জের বন্দরে একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে ভুক্তভোগী পরিচালক নিজে বাদী হয়ে বন্দর থানা-য় মামলাটি করেন।

জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর ফুলহর এলাকার মদনপুর স্পেশালাইজড হাসপাতাল-এর পরিচালক মিতু আক্তারের কাছে চাঁদা দাবি করেন অভিযুক্তরা। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন-এসএম মোমেন, মো. শফিউল্লাহ (৪০), এসএম বিল্লাল ওরফে টোকাই বিল্লাল (২২), দ্বীপ হোসেন (২৮), আরাফাত (১৮) ও সুজন (১৯)। বাদীর অভিযোগ, এদের মধ্যে কয়েকজন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হিসেবে পরিচিত।

মামলার এজাহারে মিতু আক্তার উল্লেখ করেন, অভিযুক্তরা পূর্বে আওয়ামী লীগের দোসর ছিলেন। ৫ আগস্টের পর তারা বিএনপির পরিচয় ব্যবহার করে এলাকায় ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক চাঁদা আদায় করছেন। তার কাছেও ২০ লাখ টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে হাসপাতাল পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।

বাদীর অভিযোগ অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে হাসপাতালে প্রবেশ করে অভিযুক্তরা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হয়। পরে ১৮ ফেব্রুয়ারি বিকেলে তারা আবার হাসপাতালে গিয়ে ভবনের কেয়ারটেকার মো. সালাউদ্দিনকে মারধর করে আহত করেন এবং তার কাছে থাকা ভবন ভাড়ার ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যান।

অন্যদিকে, বন্দর উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন দাবি করেন, অভিযুক্তরা বিএনপির কেউ নন এবং দলীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তে সম্পৃক্ততা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৪ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৪ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১২ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom