রাজনীতি

হাটহাজারীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ, এক ঘণ্টা স্থবিরতা

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


হাটহাজারীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ, এক ঘণ্টা স্থবিরতা

চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতা–কর্মীরা। শুক্রবার বিকেলে অক্সিজেন–খাগড়াছড়ি সড়কের চৌধুরীহাট ও সরকারহাট এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে বিএনপি মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু এ সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক–এর অনুসারীরা আজ বিকেলে ফতেয়াবাদ স্কুলের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বক্তারা দাবি করেন, দলের কঠিন সময়ে ফজলুল হক রাজপথে ও নেতা–কর্মীদের পাশে ছিলেন, তাই তাঁকেই মনোনয়ন দেওয়া উচিত।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইলিয়াস আলী, বিএনপি নেতা মির্জা শহীদুল্লাহ বাবুল, জাকের হোসেন, মীর কাশেম, সিরাজুল ইসলাম, কাজী মহসিন ও খায়রুন্নবী।

সমাবেশে যাওয়ার পথে বাধা–সংঘর্ষ

বিক্ষোভে যোগ দিতে সরকারহাট, মির্জাপুরসহ উত্তর হাটহাজারী থেকে আসা নেতা–কর্মীদের মিরেরহাট এলাকায় বাধা দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আটটি গাড়ি ভাঙচুর হয় এবং পাথর নিক্ষেপে বহু কর্মী আহত হন বলে দাবি বিক্ষোভকারীদের।

এ ঘটনায় ক্ষুব্ধ নেতা–কর্মীরা পরে সরকারহাট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। ফতেয়াবাদ ও সরকারহাটে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইলিয়াস আলী বলেন, “বিক্ষোভে আসতে বাধা ও মারধরের প্রতিবাদে নেতা–কর্মীরা সড়কে বসে পড়েন। শান্ত হাটহাজারীকে অশান্ত করতে লেগে আছে তারা।”

দুই পক্ষের ভিন্ন বক্তব্য

এস এম ফজলুল হকের অনুসারী মাহবুবুল আলম চৌধুরী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করি। কিন্তু মীর হেলালের অনুসারীরা আমাদের নেতা–কর্মীদের ওপর হামলা করে, গাড়ি ভাঙচুর করে। এতে শতাধিক কর্মী আহত হয়েছেন।”

অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “যে কেউ দাবি জানাতে পারেন। আমাদের লোকজন কাউকে মারধর বা বাধা দেয়নি—সব অভিযোগ ভিত্তিহীন।”

পুলিশ বলছে পরিস্থিতি শান্ত

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, “ফতেয়াবাদ ও সরকারহাট এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ ছিল। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।”


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

১৪ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

২২ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

২২ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom