হাটহাজারীতে বিয়ে বৈঠকে ছুরিকাঘাত, যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ে উপলক্ষে বসা সামাজিক বৈঠকে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতের ঘটনায় মো. রবিউল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাটের মুছা সওদাগরের বাড়িতে বিয়ের প্রস্তুতিমূলক বৈঠক ‘পানসল্লা’ অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, কিছুদিন পরেই রবিউল ইসলামের এক প্রতিবেশীর বিয়ে হওয়ার কথা। এ উপলক্ষে এলাকার সবাইকে এই বৈঠকে ডাকা হয়েছিল। বৈঠকের উদ্দেশ্য ছিল বিয়ের অনুষ্ঠান কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায় সে বিষয়ে পরামর্শ নেওয়া।
নিহত রবিউল ইসলাম একই এলাকার জহুরুল হকের বড় ছেলে। নাজিরহাট ঘাট স্টেশন এলাকায় তাঁর একটি ছোট ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৈঠকে উপস্থিত মুহাম্মদ জসিম উদ্দিন (৪৮), যিনি রবিউলের চাচাতো ভাইয়ের ছেলে, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধে জড়িত ছিলেন। বৈঠকের এক পর্যায়ে জমির বিরোধের বিষয় সামনে আসে এবং রবিউলের সঙ্গে জসিম উদ্দিনের কথাকাটাকাটি শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায় জসিম উদ্দিন রবিউলকে ছুরিকাঘাত করেন।
রবিউলের ভাই ইমরুল হোসেন (৩৫) ও চাচাতো ভাই মুহাম্মদ ইমন (২১) বাধা দিতে গিয়ে আহত হন। আহতদের বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত জসিমকে গণপিটুনি দিতে চাইলে পুলিশ তাকে রক্ষা করে হেফাজতে নেয়। হাটহাজারী পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান, “বৈঠকে কথাকাটাকাটির একপর্যায় এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
২ ঘন্টা আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
১ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
