হিজাব নিয়ে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন
অনলাইন ডেস্ক
হিজাব মুসলিম নারীর পরিচয় ও মর্যাদার প্রতীক— অথচ সেটি নিয়েই কটুক্তি! ভিকারুননিসা নূন স্কুলের এক শিক্ষিকা হিজাবকে অপমানজনক মন্তব্য করার পাশাপাশি ২২ জন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র।
এরই প্রতিবাদে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয় ঘন্টাব্যাপী মানববন্ধন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা সমবেত হয়ে জানান তাদের প্রতিবাদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন—
শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সেলিনা আক্তার মনি
শিক্ষার্থী সৈয়দা রাফিয়া আক্তার
শিক্ষার্থী ইসরাত মেহরিন
শিক্ষার্থী নাইমুনা জান্নাত
এছাড়াও উপস্থিত ছিলেন আরো অনেকে।
বক্তারা বলেন—
* হিজাব কোনো প্রথা নয়, বরং ধর্মীয় অধিকার ও ব্যক্তিত্বের প্রকাশ।
* একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেখানে মুক্তচিন্তা ও সম্মান শেখানো হয়, সেখানে শিক্ষক কর্তৃক এ ধরনের অবমাননা অগ্রহণযোগ্য।
* হিজাবের বিরুদ্ধে কটুক্তি মানে মুসলিম নারীর আত্মমর্যাদায় আঘাত।
তারা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধনে এক কণ্ঠে শিক্ষার্থীরা উচ্চারণ করে—
“হিজাব আমাদের অধিকার, কটুক্তি নয়; সম্মান চাই, বৈষম্য নয়।”
পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে...
৪ দিন আগে
বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য
১২ দিন আগে
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর
১৫ দিন আগে
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...
১৮ দিন আগে
