হলিউডে প্লাস্টিক সার্জারির উন্মাদনা নিয়ে কেট উইন্সলেটের ক্ষোভ
বিনোদন ডেস্ক
অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট হলিউডে নারীদের প্লাস্টিক সার্জারির ওপর অতি নির্ভরশীলতার কড়া সমালোচনা করেছেন। দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, তরুণ অভিনেত্রীদের মধ্যে “নিখুঁত” দেখানোর প্রতিযোগিতা এখন ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। ইনস্টাগ্রামে লাইক পাওয়ার দৌড়ে অনেকেই নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে বোটক্স, ফিলার বা প্লাস্টিক সার্জারি করছেন—যা তাঁকে গভীরভাবে উদ্বিগ্ন করছে।
কেট বলেন, “কারও আত্মসম্মান যদি পুরোপুরি নিজের চেহারার ওপর নির্ভর করে, সেটা ভয়ের ব্যাপার। এখনকার অনেকেই জানেন না, নিজের শরীরে ঠিক কী ঢুকিয়ে দিচ্ছেন। এটা একেবারে চরম বিশৃঙ্খলা।”
তিনি জানান, প্লাস্টিক সার্জারির এই প্রবণতা শুধু তারকাদের মধ্যেই সীমাবদ্ধ নেই; সাধারণ নারীরাও সৌন্দর্যবর্ধক প্রক্রিয়ায় অতিরিক্ত টাকা খরচ করছেন। তাঁর মতে, প্রকৃত সৌন্দর্য বয়স বাড়ার মধ্যেও বিকশিত হয়—এ ধারণা এখনকার তরুণীরা ক্রমেই ভুলে যাচ্ছে।
বডি-শেমিংয়ের তিক্ত অভিজ্ঞতা
উইন্সলেট সাক্ষাৎকারে আবারও স্মরণ করেন তাঁর ক্যারিয়ারের শুরুতে হওয়া বডি-শেমিংয়ের অভিজ্ঞতা। ‘টাইটানিক’ মুক্তির পর কীভাবে তাঁর শরীর নিয়ে কটূক্তি করা হতো, তা উল্লেখ করে তিনি আবেগাপ্লুত হন।
তিনি বলেন, “আমি নাকি খুব মোটা ছিলাম! মানুষ এত নিষ্ঠুর ছিল কেন? আমি মোটেও মোটা ছিলাম না। তখন আমি তরুণী, নিজের অস্তিত্ব নিয়ে অনিশ্চিত ও ভীত—আর ঠিক সেই সময়েই আমাকে অপমান করা হয়েছিল। এটা নিছকই বুলিং এবং সীমা ছাড়ানো নির্যাতন।”
উইন্সলেট জানান, একসময় রেড কার্পেটে তাঁর পোশাক নিয়ে এক টিভি উপস্থাপকের মন্তব্যও তাঁকে মানসিকভাবে আঘাত করেছিল। তখনই তিনি সাংবাদিকদের সামনে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, “আমি শুধু নিজের জন্য নয়, বরং সব তরুণ নারী যারা এমন আচরণের শিকার হন—তাদের পক্ষ থেকেই কথা বলেছিলাম।”
হলিউডের ভ্রান্ত সৌন্দর্যবোধ নিয়ে সতর্কতা
উইন্সলেট মনে করেন, সৌন্দর্যের বর্তমান মানদণ্ড তরুণীদের বিভ্রান্ত করছে। অনেকেই যেকোনোভাবে নিজের চেহারা বদলে “নিখুঁত” হওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই মানসিক চাপ ও শরীর নিয়ে অসন্তুষ্টি শেষ পর্যন্ত তাদের ক্ষতির দিকেই ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, “আমার পরিচিত সবচেয়ে সুন্দরী নারীদের অনেকেই ৭০ বছরের বেশি বয়সী। বয়সই সৌন্দর্যকে পরিপূর্ণ করে—এটা তরুণীরা ভুলে যাচ্ছে।”

জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৬ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৭ দিন আগে
