আন্তর্জাতিক

হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১০ মাস আগে


হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে ১৩ জনের মৃত্যু

হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। আগুন লাগার পর বহু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে কমপ্লেক্সে আগুন লাগার পর মুহূর্তেই সেটি ভয়াবহ রূপ নেয়। মোট আটটি ব্লকের এ আবাসিক কমপ্লেক্সে ১ হাজার ৯০০–এর বেশি ফ্ল্যাট রয়েছে। আগুন দ্রুত আটটির মধ্যে সাতটি ব্লকে ছড়িয়ে পড়ে। দূর থেকেই আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

পুলিশ জানায়, আগুন লাগার পর একাধিকবার আটকা পড়া মানুষের খবর পাওয়া যায়। একজন পুরুষ ও একজন নারীকে অচেতন অবস্থায় এবং দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার পর প্রথমে ঘটনাটিকে ‘১ নম্বর অ্যালার্ম অগ্নিকাণ্ড’ হিসেবে ঘোষণা করা হলেও বিকাল ৩টা ৩৪ মিনিটে তা ৪ নম্বরে উন্নীত করা হয়। পরে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনকে সর্বোচ্চ ৫ নম্বর অ্যালার্মে উন্নীত করা হয়। হংকংয়ে অগ্নিকাণ্ডের তীব্রতার স্কেল এক থেকে পাঁচ পর্যন্ত, যেখানে পাঁচ সর্বোচ্চ ঝুঁকি নির্দেশ করে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, কমপ্লেক্সের বিভিন্ন ফ্ল্যাটের বাইরে থাকা বাঁশের ভারা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সবুজ জালের ভাঙা অংশ নিচে পড়ে থাকতে দেখা গেছে। দমকলকর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৩ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

৫ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

৫ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom