আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মানতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মানতে হবে

ছবি: সংগৃহীত


হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে কি না, তা পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এ বিষয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের এক প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবির বক্তব্য তুলে ধরা হয়।

মোহেবি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের নির্দিষ্ট কিছু শর্ত ও নিজস্ব প্রক্রিয়া রয়েছে। এই জলপথকে শুধু অর্থনৈতিক দিক থেকে দেখার সুযোগ নেই; এটি ইরানের ভৌগোলিক ও কৌশলগত শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ।

আইআরজিসির মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত মেনে নিতে হবে। একই সঙ্গে আঞ্চলিক বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যখনই ইরানের শর্তগুলো মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

এর ফলে হরমুজ প্রণালি নিয়ে তেহরানের অবস্থান আরও স্পষ্ট হলো। ইরান বিষয়টিকে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার সঙ্গে যুক্ত করছে। একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনা থেকে হরমুজ সংকটের সমাধান আসতে পারে—এমন সম্ভাবনাও নাকচ করেছে আইআরজিসি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই নৌপথের চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা থাকে।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

২১ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

২২ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom