বানিজ্য

হরমুজ প্রণালি নিয়ে আশাবাদে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


হরমুজ প্রণালি নিয়ে আশাবাদে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের ধারণা, এ আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথ সুগম করতে পারে। এতে দীর্ঘ পাঁচ মাসের সংঘাতের অবসান এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৯ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্সের দাম ৫৩ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়েছিল। তবে ডব্লিউটিআই ক্রুড অল্প ব্যবধানে কমে দিনের লেনদেন শেষ করে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইতিবাচক অগ্রগতি বিশ্ববাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কমিয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাও কিছুটা ফিরেছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের দামে।

বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তাই এ অঞ্চলের যেকোনো রাজনৈতিক বা সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে। বর্তমানে আলোচনায় অগ্রগতির খবর বাজারে স্বস্তি ফিরিয়ে আনলেও পরিস্থিতির পরবর্তী অগ্রগতির দিকেই নজর রাখছেন বিনিয়োগকারীরা।


গ্যাস সংকটে চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় তিন দিনের ছুটি
গ্যাস সংকটে চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় তিন দিনের ছুটি

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) অবস্থিত তাদের ৯টি কারখানায় তিন দিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানাগুলোতে উৎপাদনসহ সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় চলমান তীব্র গ্যাস ও

৬ ঘন্টা আগে


টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...

৩ দিন আগে


এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক

৪ দিন আগে


রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ

রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom