হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলার অভিযোগ আমিরাতের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তাদের একটি তেলবাহী ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আদনক -সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কার লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আমিরাত। এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য দিয়েছে বিবিসি।
আমিরাতের সরকারি বিবৃতিতে বলা হয়, এই হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। ওই প্রস্তাবে আন্তর্জাতিক সমুদ্রপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বাণিজ্যিক জাহাজে হামলা ও সামুদ্রিক বাণিজ্য বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং হরমুজ প্রণালীকে অর্থনৈতিক চাপ বা ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা আঞ্চলিক স্থিতিশীলতা, সাধারণ জনগণ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।”
আমিরাত অভিযোগ করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি (IRGC) এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এবং ঘটনাটিকে ‘সমুদ্রে ডাকাতির’ সঙ্গে তুলনা করেছে।
এ ঘটনার পর ইরান-কে অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাজারে উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
৬ ঘন্টা আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
৭ ঘন্টা আগে
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...
১৬ ঘন্টা আগে
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...
১ দিন আগে
