আন্তর্জাতিক

হরমুজ প্রণালিকে ঘিরে সংঘাতে নিহত ১৬ নাবিক, তাদের মধ্যে ৭ জন ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক

১৮ দিন আগে


হরমুজ প্রণালিকে ঘিরে সংঘাতে নিহত ১৬ নাবিক, তাদের মধ্যে ৭ জন ভারতীয়

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে গত ১ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত বিভিন্ন হামলায় ১৬ জন নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, মোট নিহত নাবিকদের প্রায় ৪৪ শতাংশই ভারতীয়।

এনডিটিভির তথ্যমতে, গত ৮ থেকে ১১ জুনের মধ্যে মার্কিন বাহিনীর অভিযানে এমটি মারিভেক্স, এমটি সেত্তেবেলো এবং এমটি জালভির নামের তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনায় তিনজন ভারতীয় নাবিক নিহত হন। অন্যদিকে ইরানের বিভিন্ন হামলায় আরও চারজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পরদিন, অর্থাৎ ১ মার্চ, ওমান উপকূলের কাছে একটি জাহাজে হামলায় প্রথম ভারতীয় নাবিক নিহত হন।

এ ছাড়া পারস্য উপসাগর ও ওমান উপসাগরে চলাচলকারী জাহাজগুলোতে হামলার কারণে প্রায় ১৮০ জন ভারতীয় নাবিক উচ্চ ঝুঁকির মধ্যে পড়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। চলমান সংঘাতের কারণে এই নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।


ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...

৭ ঘন্টা আগে


একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...

১ দিন আগে


ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের

ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...

১ দিন আগে


‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom