আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘিরে উত্তেজনা, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

৫ মাস আগে


হরমুজ প্রণালিতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘিরে উত্তেজনা, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রোজেক্ট ফ্রিডম’ উদ্যোগকে কেন্দ্র করে ওয়াশিংটনকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।

ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান এব্রাহিম আজিজি এক বার্তায় বলেন, হরমুজ প্রণালিতে নতুন কোনো সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বার্তায় তিনি বিষয়টিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।

১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। বিশ্বে মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালির মাধ্যমে সম্পন্ন হয়। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে এখানে চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে চাপ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ ঘোষণা করেছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিভিন্ন দেশের অনুরোধে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নৌবাহিনীর প্রহরায় নিরাপদে প্রণালি অতিক্রমে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়-এমন অনেক দেশের জাহাজ হরমুজে আটকা পড়েছে। এসব জাহাজ ও তাদের ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল (বাংলাদেশ সময় সোমবার রাত) থেকে ‘প্রোজেক্ট ফ্রিডম’ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা একদিকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে স্বস্তি আনতে পারে, অন্যদিকে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা আরও বাড়াতে পারে।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১৫ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom