হরমুজ প্রণালিতে ‘যুক্তরাষ্ট্র হবে অভিভাবক’, ২০ শতাংশ টোল আদায়ের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ‘অভিভাবকের’ ভূমিকা পালন করবে এবং এ পথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (স্থানীয় সময়) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা নেবে।
এর কয়েক ঘণ্টা পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “হরমুজ প্রণালি খোলা আছে, খোলা থাকবে— ইরান থাকুক বা না থাকুক। এখন থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির অভিভাবকের ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, “এই প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে। এ দায়িত্ব পালনের ব্যয় মেটাতে প্রেরিত সব পণ্যের ওপর ২০ শতাংশ হারে টোল আরোপ করা হবে।”
ট্রাম্পের দাবি, নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই অর্থ আদায় ‘ন্যায্য’ এবং এর বাস্তবায়ন অবিলম্বে শুরু হবে।
একই পোস্টে তিনি আরও জানান, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুনরায় কার্যকর করা হয়েছে। ফলে ইরানের কোনো জাহাজ কিংবা ইরানি গ্রাহকদের জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করে প্রবেশ বা প্রস্থান করতে পারবে না। তবে অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজের জন্য প্রণালিটি উন্মুক্ত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। গত ১৭ জুন ইসলামাবাদে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির একটি সমঝোতা হলেও পরে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে সেই উত্তেজনা আবারও তীব্র হয়ে ওঠে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে এ জলপথে নিরাপত্তা, নিয়ন্ত্রণ কিংবা টোল আরোপ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
৫ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
১১ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
২১ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
২২ ঘন্টা আগে
