হরমুজ সংকটে তেলের মজুত ছাড়ছে জাপান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে জাতীয় মজুত থেকে তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।
দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, ১ মে থেকে প্রায় ২০ দিনের চাহিদার সমপরিমাণ তেল বাজারে ছাড়া হবে। মোট প্রায় ৫.৮ মিলিয়ন কিলোলিটার তেল ছাড়ার পরিকল্পনা রয়েছে, যার আনুমানিক মূল্য ৫৪০ বিলিয়ন ইয়েন (প্রায় ৩.৩৮ বিলিয়ন মার্কিন ডলার)।
মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প রুট থেকে তেল সংগ্রহের চেষ্টা জোরদার করা হয়েছে। লক্ষ্য হচ্ছে, মে মাসের মধ্যে গত বছরের তুলনায় অর্ধেকের বেশি অপরিশোধিত তেল বিকল্প উৎস থেকে সংগ্রহ করা, যাতে বছরের শেষ পর্যন্ত জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।
এ পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশটির পেট্রোলিয়াম স্টকপাইলিং আইনের আওতায়, যাতে জরুরি পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়।
বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক হিসেবে জাপান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালিতে অস্থিরতা দেশটির জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
৯ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
