হরমুজে জাহাজ চলাচলের রুট নিয়ে ইরান-ওমান সমঝোতা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপদ রুট নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে চলা কারিগরি আলোচনার পর দুই দেশ জাহাজ চলাচলের রুট নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এর আগে গত ১৮ জুন নিরাপদ নৌ চলাচলের পথ নির্ধারণে ইরান ও ওমান একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছিল। এরপর এ বিষয়ে দুই দেশের মধ্যে নিবিড় আলোচনা চলছিল।
বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এর ফলে জাহাজ চলাচলের রুট নির্ধারণে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এ পরিকল্পনা তৈরি করা হয়েছে। এতে দেশটির প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষও অংশ নিয়েছে বলে জানান তিনি।
তবে সমঝোতার কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি। বিশেষ করে তেহরান ও মাস্কাটের পক্ষ থেকে প্রকাশিতব্য যৌথ বিবৃতি নিয়ে আলোচনা চলছে। প্রক্রিয়াটি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে এ বিষয়ে মতবিনিময় অব্যাহত থাকবে।
ইরানি মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং একই সঙ্গে দুই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, এ সমঝোতা ইরান ও ওমানের স্বাধীন উদ্যোগে সম্পন্ন হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। ফলে এই পথে জাহাজ চলাচল নিয়ে ইরান-ওমানের সমঝোতা আঞ্চলিক নৌনিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে ইরান এখনো বলে আসছে, হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়বদ্ধতা পূরণের ওপর নির্ভরশীল।
সূত্র: আনাদোলু
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
২ ঘন্টা আগে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
৯ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
১৪ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১ দিন আগে
