হরমুজে মার্কিন জাহাজে হামলা হলে ‘ইরানকে মুছে ফেলা হবে’-ট্রাম্পের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজে হামলার চেষ্টা হলে ইরান-কে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর বরাতে জানা যায়, ট্রাম্প সতর্ক করে বলেছেন-ইরানি বাহিনী যদি হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের জাহাজকে লক্ষ্যবস্তু করে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।
এদিকে উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে মার্কিন নৌবাহিনী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী পার করানোর উদ্যোগ নিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ সচল রাখতে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, শতাধিক আকাশ ও সমুদ্রভিত্তিক বিমান, ড্রোন প্ল্যাটফর্ম এবং প্রায় ১৫ হাজার সেনা সদস্য মোতায়েন রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-এর রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন জাহাজ পার হওয়ার চেষ্টা করলে ‘কঠোর জবাব’ দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালী দিয়ে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে। এর জবাবে ১৩ এপ্রিল ট্রাম্প প্রশাসন ইরানি বন্দর ব্যবহারের ওপর পাল্টা অবরোধ দেয়।
বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হুমকি ও সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১৯ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
২১ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
২১ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ দিন আগে
