হুক ছিঁড়ে লাউয়াছড়ায় ৬ বগি ফেলে গেল পাহাড়িকা এক্সপ্রেস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেখে বাকি বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনে চলে যায় ট্রেনটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছয়টি বগি ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি অংশে ছয়টি বগির পর সংযোগের হুক বা ক্লিপ ভেঙে যায়। এতে ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইঞ্জিন বাকি বগিগুলো নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনে চলে যায়।
বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলো উদ্ধারের জন্য বিকল্প একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হুক ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছয়টি বগি আনার জন্য ইঞ্জিন পাঠানো হয়েছে। কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী
২ দিন আগে
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
৩ দিন আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
৪ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
৪ দিন আগে
