আন্তর্জাতিক

ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের

আন্তর্জাতিক ডেস্ক

২ দিন আগে


ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের

ছবি: সংগৃহীত


ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০ পেট্রল নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি অনলাইন আবেদনে স্বাক্ষরের আহ্বান জানিয়েছিলেন। ইতোমধ্যে দুই লাখের বেশি মানুষ এতে স্বাক্ষর করেছেন।

তিনি জানান, ৪ আগস্ট দুপুর ১২টায় ওই স্বাক্ষরগুলোর মুদ্রিত কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে ব্যক্তিগতভাবে জমা দেবেন।

কেজরিওয়াল বলেন, “আমার সঙ্গে মাত্র ১০০ জন যাবেন, যারা পুলিশের লাঠিচার্জ বা কারাগারে যেতে ভয় করেন না।”

ই-২০ পেট্রলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার যদি মনে করে এই জ্বালানি সম্পূর্ণ নিরাপদ, তাহলে তারা প্রকাশ্যে আলোচনায় বসতে পারে। তার ভাষায়, “আমরা আমাদের প্রমাণ উপস্থাপন করব, তারাও তাদের প্রমাণ তুলে ধরতে পারবে।”

অন্যদিকে কেজরিওয়ালের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা। তিনি বলেন, ই-২০ পেট্রল ব্যবহারের কারণে ইঞ্জিন বিকল হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন অন্তত ১০০টি গাড়ির উদাহরণ কেজরিওয়ালকে দেখাতে হবে।

ভারতে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশিয়ে ই-২০ জ্বালানি চালুর পর থেকে এর প্রভাব নিয়ে বিতর্ক চলছে। সমালোচকদের দাবি, এতে গাড়ির ইঞ্জিনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং জ্বালানির মাইলেজ কমে যেতে পারে।

এদিকে বিরোধীদের অভিযোগ, এই নীতির পেছনে কেবল পরিবেশগত বা জ্বালানি নীতির বিষয় নয়, বরং ইথানল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক স্বার্থও রয়েছে। তাদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির দুই ছেলে ইথানল ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় সরকার এই নীতিকে এগিয়ে নিচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

১৮ মিনিট আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

১৪ ঘন্টা আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

১৫ ঘন্টা আগে


ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom