রাজনীতি

ঈদযাত্রায় দুর্ভোগ ও প্রাণহানিতে উদ্বেগ ইসলামী আন্দোলনের মহাসচিবের

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


ঈদযাত্রায় দুর্ভোগ ও প্রাণহানিতে উদ্বেগ ইসলামী আন্দোলনের মহাসচিবের

ছবি: সংগৃহীত


ঈদযাত্রায় প্রাণহানি ও জনদুর্ভোগে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তিনি অভিযোগ করেন, অসাধু সিন্ডিকেটের কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

এক বিবৃতিতে তিনি বলেন, জীবিকার তাগিদে মানুষ ঢাকায় কষ্টকর জীবনযাপন করলেও ঈদের ছুটি পেলেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে গ্রামে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। এই আবেগকে পুঁজি করে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে ভাড়া বাড়াচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব এসব অসাধু কর্মকাণ্ড দমন করা এবং তাদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনা। এ ক্ষেত্রে সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।

মাওলানা ইউনুস আহমদ অভিযোগ করেন, নতুন সরকারের সড়ক যোগাযোগমন্ত্রী দায়িত্ব গ্রহণের পরও ঈদযাত্রায় নাগরিক ভোগান্তি কমাতে পারেননি। বরং সড়ক দুর্ঘটনায় প্রাণহানী এবং অতিরিক্ত ভাড়া আদায়ের পুরোনো সংস্কৃতি ফিরে এসেছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রা শুধু বাড়ি যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; কর্মস্থলে ফেরার যাত্রাও এর অংশ। এবার স্কুল ছুটি থাকায় মানুষ ধাপে ধাপে ঢাকা ছেড়েছে, তবে ফিরতি যাত্রায় একযোগে চাপ তৈরি হবে। সেই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে এখন থেকেই কার্যকর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

৪ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

৪ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

৫ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom