রাজনীতি

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সরকারের ধীরগতিতে অসন্তোষ নাহিদ ইসলামের

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সরকারের ধীরগতিতে অসন্তোষ নাহিদ ইসলামের

ছবি: সংগৃহীত


সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইউরোপীয় ইউনিয়ন) নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধিদল।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইইউ প্রতিনিধিদল ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধীরগতিতে এগোচ্ছে এবং প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।

এ সময় ইইউ প্রতিনিধিদল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার জরুরি। এ লক্ষ্যে তার দল সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবে।

ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজবস-এর নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগ্যাল এনালিস্ট ইরিনি মারিয়া গুওনারি এবং রায়ান ইসলাম।

বৈঠকে নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৮ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৮ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৬ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom