‘ইনকিলাব জিন্দাবাদ’ ভোরে জামায়াত আমিরের স্ট্যাটাস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী–র আমির শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৮ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”
প্রকাশের পর থেকেই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত এতে ১ লাখ ৬৪ হাজারের বেশি রিয়্যাকশন, আড়াই হাজারের বেশি শেয়ার এবং ২০ হাজারের বেশি মন্তব্য পড়েছে।
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি জুলাই গণঅভ্যুত্থানের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। তবে সম্প্রতি ভাষা ও জাতীয় পরিচয় প্রসঙ্গে এটি নতুন করে আলোচনায় আসে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্যে বলেন, “নিজের ভাষা ও নিজের সম্পদকে ভালোবাসুন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয় তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা নয়।”
তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে পোস্ট দিতে শুরু করেন। ফলে বিষয়টি দ্রুত অনলাইন বিতর্কে রূপ নেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাষা ও স্লোগান ঘিরে এই বিতর্ক কেবল শব্দচয়ন নিয়ে নয়; বরং জাতীয় পরিচয়, ঐতিহ্য ও রাজনৈতিক অবস্থানের প্রতীকী প্রকাশ হিসেবেও দেখা হচ্ছে।
একদিকে কেউ একে ঐতিহাসিক সংগ্রামের অংশ হিসেবে দেখছেন, অন্যদিকে কেউ ভাষাগত বিশুদ্ধতা ও সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্ন তুলছেন।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনকিলাব জিন্দাবাদ’ এখন কেবল একটি স্লোগান নয়, বরং রাজনৈতিক বক্তব্য ও মতাদর্শিক অবস্থানের প্রতীক হয়ে উঠেছে।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১৫ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
