রাজনীতি

শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে পূর্বনির্ধারিত লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি শহীদ ওসমান হাদির মরদেহের কাছে গিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, এমন শোকাতুর মুহূর্তে হাদির পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার জানা নেই। মহান আল্লাহর কাছে তিনি শোক সইবার শক্তি ও ‘সবরে জামিল’ কামনা করেন।

জামায়াত আমির বলেন, শহীদ ওসমান হাদি কোনো নির্দিষ্ট দল বা মতের মধ্যে সীমাবদ্ধ নন; তিনি এই দেশের সার্বভৌমত্ব, সাহস ও প্রতিবাদী চেতনার এক অনন্য প্রতীক। এই বীর সন্তানকে যথাযথ সম্মান জানানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

সব ভেদাভেদ ভুলে দল-মতের ঊর্ধ্বে উঠে শহীদ ওসমান হাদির জানাজায় দলে দলে অংশগ্রহণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তার মতে, ওসমান হাদি বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হয়ে থাকবেন।

একই সঙ্গে তিনি বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন শহীদ ওসমান হাদি দেখতেন, তা বাস্তবায়নের দায়িত্ব এখন দেশের আপামর জনগণের কাঁধে ন্যস্ত।

পরিশেষে জামায়াত আমির শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন—সে দোয়া করেন।

উল্লেখ্য, শনিবার শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।


‘শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত’: ছাত্রদল সভাপতি
‘শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত’: ছাত্রদল সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেছেন, শিবিরের সিনিয়র নেতারা হামলার পরামর্শ দিচ্ছেন, আর নিজেরা ‘নারী কেলেঙ্কারিতে’ ব্যস্ত রয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে

৩৬ মিনিট আগে


‘ক্যাম্পাস এখনই অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে’: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম
‘ক্যাম্পাস এখনই অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে’: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে ক্যাম্পাসগুলোকে ‘অছাত্রমুক্ত’ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, এখনই ক্যাম্পাস অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, “১৫ বছর আগে ছাত্রত্ব

৫৭ মিনিট আগে


ন্যাশনাল মেডিকেলে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন এমপি মাহমুদা মিতু
ন্যাশনাল মেডিকেলে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন এমপি মাহমুদা মিতু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংঘর্ষের পর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “স্পষ্ট মনে আছে, ২৪-এর জুলাইয়ে ঠিক এইভাবেই ন্যাশনাল মেডিকেলে ঢুকে

৫৯ মিনিট আগে


ছাত্রদলের হামলার অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন ডাকল ছাত্রশিবির
ছাত্রদলের হামলার অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন ডাকল ছাত্রশিবির

সারা দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।ছাত্রশিবিরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এ জরুরি সংবাদ

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom