বিশেষ সংবাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাতে ডিমলা উপজেলা জামায়াতের শোক প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা, উপজেলা প্রতিনিধি, ডোমার

৭ মাস আগে


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাতে  ডিমলা উপজেলা জামায়াতের  শোক প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, অকুতোভয় সৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর ও 
নীলফামারী-১( ডোমার ডিমলা) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

এসময় নেতৃবৃন্দরা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অতন্দ্র প্রহরী। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর বজ্রকণ্ঠে কেঁপে উঠেছিল আধিপত্যবাদের মসনদ। ফলে আধিপত্যবাদের দোসর সন্ত্রাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে টার্গেট কিলিংয়ের পথ বেছে নেয়। তারা ওসমান হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করে। ঘাতকের বুলেটে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় অকুতোভয় সৈনিক ওসমান হাদি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নেতৃবৃন্দরা আরও বলেন, ওসমান হাদির শাহাদাতে আমরা হারালাম এক বিরল প্রতিভাকে। তিনি ছিলেন বুদ্ধিদীপ্ত, সাহসী, আপোষহীন, অদম্য মনোভাব ও নির্ভীকতার প্রতীক। তিনি একাধারে গবেষক, কবি, বিতার্কিক, অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদকারী এবং নিখাঁদ দেশপ্রেমিক। জুলাই বিপ্লবের মহানায়ক ওসমান হাদি বিপ্লব-পরবর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বহু প্রতিবিপ্লবী অপচেষ্টা রুখে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন। তাঁর শাহাদাতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।

নেতৃবৃন্দরা শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন আল্লাহ যেন তাঁর জীবনের নেক আমলসমূহ কবুল করেন, দ্বীন কায়েমের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে তাঁর ভূমিকা কবুল করেন এবং তাঁকে শহীদি মর্যাদা দান করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

উল্লেখ্য, ওসমান হাদি (৩৩) গত ১২ ডিসেম্বর ঘাতকের গুলিতে আহত হন। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শাহাদাত বরণ করেন। নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে তাঁর হত্যার সঙ্গে জড়িত সকল অপশক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,

১ দিন আগে


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

২৪ দিন আগে


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

২ মাস আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom