ইনকিলাব মঞ্চের সদস্য ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদের আহ্বান রাশেদ খাঁনের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে প্রয়োজন হলে ইনকিলাব মঞ্চের সদস্যদের পাশাপাশি ওসমান হাদির বড় ভাই শরীফ ওমর হাদিকেও জিজ্ঞাসাবাদ করা উচিত।
রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, ওসমান হাদির বড় ভাই কোন তথ্য-প্রমাণের ভিত্তিতে দাবি করছেন যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরিতে একটি রাজনৈতিক দলের আমিরের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তার (পিএসও) ভূমিকা ছিল। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার উচিত এসব বক্তব্যের উৎস ও সত্যতা যাচাই করা।
পোস্টে তিনি আরও জানতে চান, হত্যার অভিযোগে আলোচিত ফয়সালের সঙ্গে ওসমান হাদির পরিচয় কীভাবে হয়েছিল এবং তাকে ওসমান হাদির কাছাকাছি আসার সুযোগ কে করে দিয়েছিল। এ বিষয়ে ইনকিলাব মঞ্চের নেতাদের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক দোষারোপের সংস্কৃতি পরিহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। তাঁর ভাষায়, “শহীদ ওসমান হাদীকে নিয়ে রাজনীতি নয়, বরং হত্যার ন্যায়বিচার হোক।”
তিনি আরও অভিযোগ করেন, ওসমান হাদি জীবদ্দশায় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, তাদের কেউ কেউ এখন তাকে ঘিরে রাজনৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিজেদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
রাশেদ খাঁনের মতে, হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে হলে আবেগ বা রাজনৈতিক অবস্থানের পরিবর্তে তথ্যভিত্তিক ও স্বচ্ছ তদন্তই হওয়া উচিত। তিনি বলেন, তদন্তের স্বার্থে যাদের কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে, তাদের প্রত্যেককেই আইনানুগভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনা প্রয়োজন।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৭ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
