ইংল্যান্ডের জার্সিতে হিমি, সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকে দিলেন ‘খোঁচা’
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বরাবরই ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত। ২০২৬ বিশ্বকাপেও শুরু থেকে ব্রাজিলের পক্ষেই সরব ছিলেন তিনি। তবে প্রিয় দল নকআউট পর্ব থেকে বিদায় নেওয়ার পর ফুটবল আলোচনা থেকে পুরোপুরি সরে না গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে ঘিরে রসিকতামূলক পোস্ট করে যাচ্ছেন।
সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচকে সামনে রেখে বুধবার দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন হিমি। ছবিতে তাকে ইংল্যান্ডের জার্সি পরা অবস্থায় দেখা যায়। যদিও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে ধারণা করছেন অনেকেই।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “প্রিয় ইংল্যান্ড, তোমরাই চ্যাম্পিয়ন হবে! এটাই আমার বিশ্বাস। আজকের ম্যাচের জন্য শুভকামনা।” পোস্টের সঙ্গে তিনি ভালোবাসার ইমোজিও যুক্ত করেন।
হিমির এই পোস্ট ঘিরে মন্তব্যের ঘরে শুরু হয় হাস্যরসাত্মক প্রতিক্রিয়া। অনেকেই মজা করে লিখেছেন, তিনি যে দলের জার্সি পরেন, সেই দলের ভাগ্য নাকি ভালো থাকে না। তাই ইংল্যান্ডের সমর্থকদের কেউ কেউ রসিকতা করে উদ্বেগও প্রকাশ করেছেন।
আবার কেউ মন্তব্য করেছেন, “সেমিফাইনালে তো ব্রাজিলকে দেখছি না! তারা কি সরাসরি ফাইনালে খেলবে?”
পোস্টটি প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই এতে ৫১ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় ১০ হাজার মন্তব্য জমা পড়ে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উত্তেজনা।
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...
৪ দিন আগে
বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই সিনেমাটি দেখতে পারবেন। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্রসহ, ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন...
৪ দিন আগে
যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দর্শকদের কাছে পরিচিত। বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের কণ্ঠে গান শোনানোর পর এবার প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।আয়োজকদের তথ্য...
৪ দিন আগে
ফেসবুক অনুসারীতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, দেশের নতুন রেকর্ড
ফেসবুক অনুসারীর সংখ্যায় বাংলাদেশের সব তারকাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে বর্তমানে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনায় দেখা যায়, পরীমনির...
৫ দিন আগে
